নিষপ্রাণ সমর্থক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরের মাঠ মানেই সুবিধা। আর স্বাগতিক দর্শক তো সব সময়ই বাড়তি অনুপ্রেরণা। অবিশ্রান্ত গলা ফাটিয়ে দলের দ্বাদশ খেলোয়াড় হয়ে ওঠে তারা। কিন্তু আর্সেনাল সমর্থকেরা নাকি মাঠে অনেকটাই নিষপ্রাণ, অপ্রতিভ। দলের খেলোয়াড়দের তারা সেভাবে সমর্থন দেয় না। অনুযোগটা করেছেন গানারদের সাবেক খেলোয়াড় আন্দ্রেই আরশাভিন। মাঝেমধ্যে এই মিডফিল্ডারের মনে হতো তাঁরা নিজেদের মাঠেই খেলছেন না। এখন খেলেন রাশিয়ার জেনিত সেন্ট পিটার্সবার্গে। তাঁর অনুযোগ, আর্সেনাল সমর্থকেরা সময় কাটাতেই মাঠে আসত, দলকে সমর্থন দিতে নয়। ওয়েবসাইট।