নিষিদ্ধ আরও দুজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধ হলেন ফিফার আরও দুই উচ্চপদস্থ কর্মকর্তা। ঘুষ নেওয়ার অভিযোগে সুইজারল্যান্ডের একটি হোটেল থেকে আটক করা হয়েছিল কনক্যাকাফ সভাপতি আলফ্রেডো হাউইত ও কনমেবোল সভাপতি হোয়ান অ্যাঞ্জেল নাপুতকে। কাল জানা গেছে, দুজনকেই ৯০ দিনের জন্য নিষিদ্ধ করেছে ফিফার নৈতিকতা কমিটি। বিশ্বকাপ বাছাইসহ লাতিন আমেরিকার ফুটবল টুর্নামেন্টের প্রচার স্বত্ব বিক্রি করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। গোল ডটকম।