নিষিদ্ধ ইউনাইটেড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ডে তো বটেই, সারা বিশ্বেই সবচেয়ে জনপ্রিয় ক্লাবগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড। শুধু এশিয়াতেই নাকি প্রায় ৮ কোটি ভক্ত আছে ইংলিশ ক্লাবটির। তবে আর যেখানেই পরুন, মালয়েশিয়ায় অন্তত ইউনাইটেডের জার্সি পরতে যাবেন না। তাহলে কপালে দুর্ভোগ থাকতে পারে। গোলটা আসলে বেধেছে ইউনাইটেডের ‘রেড ডেভিল’ নাম নিয়ে। দেশটির একজন ধর্মীয় নেতা ঘোষণা করেছেন, ‘রেড ডেভিল’ নামটা শয়তানের প্রতীক। এমনকি উপহার পেলেও এই ক্লাবের জার্সি পরলে পাপ হবে বলে মত দিয়েছেন ওই ধর্মীয় নেতা। শুধু ইউনাইটেড নয়, অাহ্বান জানিয়েছেন ব্রাজিল, পর্তুগাল ও বার্সেলোনার জার্সিও না পরতে । ওয়েবসাইট।