প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাস্তি হতে পারে, এটা বোঝাই যাচ্ছিল। ইব্রাহিমোভিচ সেই শাস্তিটা জেনে গেলেন কালই। বোর্নমাউথের ডিফেন্ডার টাইরন মিংসকে কনুই দিয়ে গুঁতো দেওয়ার কারণে তাঁকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে ইংলিশ এফএ। গত শনিবার ওল্ড ট্রাফোর্ডে প্রিমিয়ার লিগের ওই ম্যাচটা ১-১ গোলে ড্র করেছে ইব্রার দল ম্যানচেস্টার ইউনাইটেড। নিষেধাজ্ঞার কারণে আগামী সোমবার চেলসির বিপক্ষে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন না ইব্রা। ইউনাইটেডের হয়ে এ মৌসুমে ২৬ গোল করা সুইডিশ স্ট্রাইকারের খেলা হবে না প্রিমিয়ার লিগে মিডলসবরো ও ওয়েস্ট ব্রমের বিপক্ষে ম্যাচ দুটিতেও। এএফপি