নিষিদ্ধ ওয়েঙ্গার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন আর্সেন ওয়েঙ্গার, সঙ্গে জরিমানা দিতে হবে ৪০ হাজার ইউরো। তবে ইংল্যান্ডে নয় আর্সেনাল কোচ নিষিদ্ধ হয়েছেন ইউরোপীয় প্রতিযোগিতায়। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে রেফারিদের সঙ্গে খারাপ আচরণ করার শাস্তি এটি। এসি মিলানের সঙ্গে ওই ম্যাচে ৩-০ গোলে জিতেও বিদায় নিতে হয়েছে আর্সেনালকে, কারণ প্রথম লেগে তারা হেরেছিল ৪-০ গোলে। মজার ব্যাপার হলো, গত চ্যাম্পিয়নস লিগেও এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন ওয়েঙ্গার। বার্সেলোনার বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের বিদায়ী ম্যাচে যে প্রতিক্রিয়া দেখিয়েছিলেন আর্সেনাল কোচ সেটি ছাড়িয়ে গিয়েছিল শালীনতার মাত্রা। পরে ওই নিষেধাজ্ঞা অমান্য করায় ফরাসি কোচ বহিষ্কৃত হন আরও দুই ম্যাচ। রয়টার্স।