প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওপরের জার্সি দুটির দিকে দেখুন। বাঁয়েরটি ছেলেদের, ডানেরটি মেয়েদের। ২০১৪ বিশ্বকাপকে সামনে রেখে দুটি জার্সি সারা বিশ্বের ব্রাজিল-সমর্থকদের জন্য তৈরি করেছিল দলটির স্পনসর অ্যাডিডাস। কিন্তু এই জার্সি নিয়েই বেধেছে গোল এবং ব্রাজিল পর্যটন বোর্ড এটির বিক্রি নিষিদ্ধই করে দিয়েছে। ব্রাজিল পর্যটন বিভাগের চোখে জার্সি দুটি ‘যৌন আবেদনময়’, যা ব্রাজিলে যৌন পর্যটনকে উৎসাহিত করবে। ব্রাজিলের ভাবমূর্তির সঙ্গে এটি একদমই যায় না। তাই ক্রীড়া সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠানটিকে দ্রুতই বাজার থেকে এই জার্সি তুলে নিতে বলেছে। ওয়েবসাইট।