নিষিদ্ধ টাইসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের নতুন আত্মজীবনী আনডিসপিউটেড ট্রুথ-এর প্রচারণার কাজে মাইক টাইসনের যাওয়ার কথা ছিল লন্ডনে। সব আয়োজনই সেরে ফেলেছিলেন। কিন্তু যুক্তরাষ্ট্রের সাবেক হেভিওয়েট বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার হঠাৎই আবিষ্কার করলেন, যুক্তরাজ্যে প্রবেশ তাঁর জন্য নিষিদ্ধ। তাঁর বইয়ের প্রকাশক জানিয়েছেন, যুক্তরাজ্য এ মাসেই অভিবাসন আইনে পরিবর্তন আনে। নতুন আইনে কোনো গুরুতর অপরাধে দণ্ডিত অপরাধীর যুক্তরাজ্যে প্রবেশ নিষিদ্ধ। নিষেধাজ্ঞা অমান্য করে ঢুকলে অন্তত চার বছরের জেল হবে। টাইসনকে জেলের ভয় দেখিয়ে অবশ্য লাভ নেই। এক সুন্দরী তরুণীকে ধর্ষণের অপরাধে ওই অভিজ্ঞতা টাইসনের আগেই হয়েছে। তবু টাইসন এবার ঝুঁকি নেননি। রাস্তা বদলে লন্ডনের পরিবর্তে পাড়ি জমিয়েছেন প্যারিসে! ওয়েবসাইট।