নিষিদ্ধ টেন্ডুলকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেন্ডুলকারের প্রশংসা করেছেন তো মরেছেন! পাকিস্তানি সংবাদমাধ্যমকে এমন হুমকি দিয়েছে তালেবান। লিটল মাস্টারের বিদায়ে আপ্লুত গোটা ক্রিকেট-বিশ্ব। চিরপ্রতিদ্বন্দ্বী হলেও সে আবেগ চেপে রাখেনি পাকিস্তানি সংবাদমাধ্যম। আর তাতেই খেপেছে পাকিস্তানি তালেবানরা। শুধু ক্রিকেটে প্রতিপক্ষ তো নয়, ভারত যে পাকিস্তানের রাজনৈতিক চিরশত্রুও। আর সেই শত্রুদেশের ক্রিকেটারের প্রশংসা? এক ভিডিও বার্তায় তালেবানরা হুমকি দিয়েছে, এরপর থেকে পাকিস্তানি সংবাদমাধ্যমকে টেন্ডুলকারের প্রশংসা করতে দেখলে ছেড়ে দেওয়া হবে না। একে-৪৭ হাতে মুখোশ পরা সেই তালেবানের হুমকিতে পাকিস্তানে টেন্ডুলকার-বন্দনা সত্যিই বন্ধ হয় কি না দেখা যাক। ওয়েবসাইট।