প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগুয়েরোরা যত পারেন এখন পিৎজা খেয়ে নিতে পারেন। সামনে খেলার পর যে ড্রেসিংরুমে আয়েশ করে পিৎজা খাবেন, সেই উপায় কিন্তু আর নেই। ম্যানচেস্টার সিটির নতুন কোচ পেপ গার্দিওলা এসেই যে এই খাবারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন। সাফ বলে দিয়েছেন, এখন থেকে খেলা শেষের পর পিৎজা-ফিৎজা আর খাওয়া যাবে না। খেলোয়াড়দের সবাইকে একসঙ্গে বসে রাতের খাবার খেতে হবে। স্ত্রী বা বান্ধবীদের সঙ্গে নিয়ে খাওয়া যাবে না বাইরে কোথাও—গার্দিওলা এটিও বারণ করে দিয়েছেন। অথচ ম্যানুয়েল পেলেগ্রিনির সময় এত সব বিধিনিষেধ ছিল না। কিন্তু বার্সেলোনা-বায়ার্নের পর গার্দিওলা সিটিতে এসেও কড়া মাস্টারমশাই। আগুয়েরোরা এখন মনের দুঃখে গান গাইছেন, ‘আগে কী সুন্দর পিৎজা খাইতাম...!’ মেইল অনলাইন।