নিষিদ্ধ বাদ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্মি আর্মির নাম শোনেননি এমন ক্রিকেটপ্রেমী খুঁজে পাওয়া কঠিন। ইংল্যান্ডের সব খেলায় গ্যালারি মাতিয়ে রাখে এই পাঁড় সমর্থক দল। আর গগনবিদারী বাদ্যযন্ত্র বাজিয়ে বিলি কুপার হয়ে উঠেছিলেন বার্মি আর্মির অবিচ্ছেদ্য অংশ। কিন্তু সামনের সপ্তাহে ট্রেন্টব্রিজ টেস্ট দিয়ে শুরু হতে যাওয়া অ্যাশেজে ট্রাম্পেট বাজাতে পারবেন না কুপার। ট্রেন্টব্রিজ কর্তৃপক্ষ এই বাদ্যযন্ত্র বাজাতে দেবে না। কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের প্রতিবাদে মুখর ইংল্যান্ড ক্রিকেটাররাও। গ্রায়েম সোয়ান ও ম্যাট প্রায়রও টুইট করে জানিয়েছেন তাঁরা কুপারের পাশেই আছেন। কেভিন পিটারসেন তো আরেক ধাপ এগিয়ে বলেছেন সিদ্ধান্তটা ইংলিশ ক্রিকেটের জন্যই বিরাট লজ্জা। এএফপি।