প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটু পর রিয়াল মাদ্রিদের সঙ্গে ম্যাচ। কোথায় সেটির জন্য মানসিক প্রস্তুতি নেবেন, আয়াক্সের ফুটবলাররা ব্যস্ত হয়ে পড়লেন মুঠোফোনে ছবি তুলতে। কাণ্ডটা হয়েছিল গত বছরের চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে। একসময়ের পরাশক্তি আয়াক্স এখন তরুণ একটা দল। বার্নাব্যুতে পা রাখার স্মৃতিটা ধরে রাখাই তরুণ খেলোয়াড়দের কাছে বড় হয়ে দাঁড়িয়েছিল। এবার অবশ্য রিয়াল মাদ্রিদ নয়, আয়াক্সের
প্রতিপক্ষ বার্সেলোনা। তা ন্যু ক্যাম্পও তো ভেন্যু হিসেবে কম নয়। এবার যাতে গতবারের পুনরাবৃত্তি না হয়, সে জন্য এবার ম্যাচের আগে খেলোয়াড়দের মুঠোফোন রেখে দেওয়া হতে পারে। খবরটা জানিয়েছেন আয়াক্সেরই ফিনিশ ডিফেন্ডার নিকোলাস ময়সানডার। রয়টার্স।