নিষিদ্ধ রোনালদো-মরিনহো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোপা ডেল রের ফাইনালে লাল কার্ড দেখেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো, বহিষ্কৃত হয়েছিলেন হোসে মরিনহোও। এ ঘটনার জেরে রিয়াল মাদ্রিদের পর্তুগিজ গুরু-শিষ্য শাস্তি পেয়েছেন আরও। আগামী মৌসুমের কোপা ডেল রের প্রথম দুই ম্যাচে রোনালদো-মরিনহোকে কাল নিষিদ্ধ করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। মরিনহো স্পেনে থাকলে ভিন্ন কথা, কিন্তু যদি ইংল্যান্ডে গিয়ে চেলসির দায়িত্ব নেন, এই শাস্তি তাঁর ভোগ করাই লাগবে না। রয়টার্স।