নিষিদ্ধ শিলিংফোর্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক ক্রিকেটে আপাতত বোলিং করতে পারবেন না ওয়েস্ট ইন্ডিজের অফ স্পিনার শেন শিলিংফোর্ড। নিয়ম অনুযায়ী বোলিং করার সময় কোনো বোলার তাঁর কনুই সর্বোচ্চ ১৫ ডিগ্রি পর্যন্ত বাঁকাতে পারবেন। কিন্তু আইসিসির বিশেষজ্ঞ পরীক্ষা করে দেখেছেন, শিলিংফোর্ডের কনুই ১৭ ডিগ্রি বেঁকে যায়। ৫ টেস্টে ১৪ উইকেট পাওয়া শিলিংফোর্ডের অ্যাকশন নিয়ে আম্পায়ার-ম্যাচ রেফারি আপত্তি তুলেছিলেন গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে। এএফপি।