নিষিদ্ধ শিলিংফোর্ডের পাশে ওয়েস্ট ইন্ডিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে নিষিদ্ধ হওয়া শেন শিলিংফোর্ডের পাশে দাঁড়িয়েছে তাঁর দেশ ওয়েস্ট ইন্ডিজ। বিশেষজ্ঞদের সহায়তা নিয়ে যত দ্রুত সম্ভব তাঁকে খেলায় ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছে দেশটি।ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী আর্নেস্ট হিলারি এক তথ্য বিবরণীতে বলেন, ‘বোর্ড শেনের অ্যাকশন-সংক্রান্ত আইসিসির রিপোর্ট হাতে পেয়েছে। তাঁর অ্যাকশন শোধরানোর জন্য বিশেষজ্ঞের সহায়তা নেব আমরা। আশা করছি, দ্রুততম সময়ের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন এই স্পিনার।’প্রশ্নটা উঠেছিল গত মাসে অনুষ্ঠিত গল টেস্টে। শ্রীলঙ্কার বিপক্ষে অনুষ্ঠিত সেই ম্যাচে শিলিংফোর্ডের বোলিং অ্যাকশন অবৈধ হিসেবে রিপোর্ট করেছিলেন মাঠের দুই আম্পায়ার। পরবর্তী সময় বোলিং বিশ্লেষণে এর সত্যতা প্রমাণিত হওয়ায় ওয়েস্ট ইন্ডিজের ২৭ বছর বয়সী এই অফ-স্পিনারের বোলিং গতকাল মঙ্গলবার নিষিদ্ধ ঘোষণা করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।আইসিসি জানায়, বোলিংয়ের সময় একজন বোলারের কনুই বাঁকানোর সর্বোচ্চ সীমা ১৫ ডিগ্রি। কিন্তু আইসিসির স্বাধীন বিশ্লেষণে দেখা গেছে, শিলিংফোর্ডের কনুই ১৭ ডিগ্রি বেঁকে যায়। রয়টার্স।