প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমনিতেই মহেন্দ্র সিং ধোনির দল নিজের দেশের সংবাদমাধ্যমকে শত্রু বানিয়ে রেখেছে অনেক দিন ধরে। সম্প্রতি বিরাট কোহলি-কাণ্ডে সেই শত্রুতা বেড়েছে বৈ কমেনি। ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নবনির্বাচিত কর্তারা যদিও আগ্রহ দেখিয়েছেন এই রেষারেষি বন্ধ করে সম্পর্কটাকে উষ্ণতা দিতে, কিন্তু টিম ম্যানেজমেন্ট সেই আগ্রহ দেখাচ্ছে না। অকল্যান্ডে ভারতীয় দলের টিম হোটেলে সংবাদমাধ্যমের প্রবেশ নিষেধ। কোনো খেলোয়াড়ের সঙ্গে কথা বলা দূরের কথা, কারও ছবি তুলতেও দেওয়া হচ্ছে না। দূর থেকে কয়েকটি ভারতীয় টেলিভিশনের ক্যামেরাম্যান চেষ্টা করেছিলেন ছবি নিতে, দলের নিজস্ব নিরাপত্তারক্ষীরা তাতেও বাধা দিয়েছেন। এমনকি কোনো কারণে হোটেল থেকে বেরোতে হলেও খেলোয়াড়েরা মুখ লুকিয়ে বের হচ্ছেন। পাছে সংবাদমাধ্যমের কেউ চিনে ফেলে উটকো প্রশ্ন করে বসেন! পিটিআই।