নিষিদ্ধ হয়েও দুঃখ নেই ইতোর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত মাসে ধর্মঘট করে আলজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ বয়কট করেছিলেন ক্যামেরুনের ফুটবলাররা। ওই ঘটনায় ভূমিকা রাখায় শাস্তি পেয়েছেন দেশটির সবচেয়ে বড় ফুটবল তারকা স্যামুয়েল ইতো। কদিন আগে ক্যামেরুনের ফুটবল ফেডারেশন ১৫ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে তাঁকে। তবে তাতে দুঃখ নেই সাবেক বার্সা ও ইন্টার মিলান স্ট্রাইকারের। বর্তমানে রুশ ক্লাব আনঝির পক্ষে খেলা ইতোর কোনো অনুশোচনাও নেই ওই ধর্মঘটের জন্য।গত বুধবার ক্যামেরুনের এক টেলিভিশনে ইতো বলেছেন, তিনি যা করেছেন ক্যামেরুনিয়ান ফুটবলের ভালোর জন্যই করেছেন। ক্যামেরুন ফুটবল ফেডারেশনের অব্যবস্থাপনায় ক্ষুব্ধ ইতো বলেছেন, ‘যা করেছি তার জন্য কোনো অনুশোচনা নেই। আমরা এটা স্পষ্ট করে বলতে চাই, সবকিছু আগের মতো করে চলতে পারে না। আমরা সুযোগটা নিয়েছি ক্যামেরুনের ফুটবলের সমস্যাগুলো সমাধানের চেষ্টা হিসেবে।’ ওয়েবসাইট।