নিষিদ্ধ 'ছবি''

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্র্যাকে দাঁড়িয়ে হঠাৎ খায়েশ হলো ছবি তুলবেন। টুইটার, ফেসবুক বা ইনস্টাগ্রামে সেটা পোস্ট করবেন, বন্ধু বা অনুসারীদের কিছু মন্তব্য বা লাইক পাবেন—এটাই উদ্দেশ্য। সাবধান, ভুলেও সেটা করতে যাবেন না যেন। শীতকালীন সোচি অলিম্পিকের সাংবাদিকদের পইপই করে বলে দেওয়া হয়েছে, অলিম্পিক ভেন্যুর ভেতর অনুমতি ছাড়া ছবি তোলা যাবে না। আর যদি কেউ তুলতে গিয়ে ধরা পড়েন, তাহলে সাংবাদিকতার অনুমতিপত্রটি কেড়ে নেওয়া হবে। শুরুতে তো আইপ্যাড, আইফোনসহ সব স্মার্টফোনই নিষিদ্ধ করা হয়েছিল। পরে সেটা শিথিল করা হয়েছে, তবে ছবি তোলার বিধিনিষেধটা এখনো বলবৎ আছে। ওয়েবসাইট।