নিষেধাজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমর্থকদের জীবন তো অতিষ্ঠ করে ফেললেন পেপ গার্দিওলা! এত দিন দলের অনুশীলনের খোঁজ খবরটা একদম সময়মতো পেয়ে যেতেন সবাই। টুইট, ইনস্টাগ্রাম, টিন্ডার-সামাজিক যোগাযোগ মাধ্যমে ছোট ছোট বার্তায় খেলোয়াড়েরাই জোগান দিতেন আলোচনার মসলা। কিন্তু গার্দিওলার কারণে সবই বন্ধ হবে এবার। অনুশীলনে ইন্টারনেট ব্যবহার নিষিদ্ধ করেছেন ম্যানচেস্টার সিটির কোচ। ডিফেন্ডার পাবলো জাবালেতা জানিয়েছেন দলে ‘মিল-মহব্বত’ বাড়াতেই কোচের এই কঠোর নির্দেশ, ‘আমাদের সবাইকে একসঙ্গে নাশতা ও লাঞ্চ করতে হয়। ইন্টারনেট বন্ধ থাকে অনুশীলনে।’ গার্দিওলার এমন নির্দেশ অবশ্য নতুন কিছু নয়, কদিন আগেই সিটির খেলোয়াড়দের পিৎজা খাওয়া বন্ধ করেছেন। এবার ইন্টারনেটের সুবিধাও কেড়ে নিলেন, অনেক অনেক শিরোপা জিততে হবে যে! ফক্স স্পোর্টস।