নিষেধাজ্ঞা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগে কে চিনত হেক্টর ভারেলাকে? মেসির জন্মস্থান রোজারিওর সাধারণ এই মানুষটিই এখন খবরের শিরোনামে। না, অসাধারণ কোনো কীর্তি গড়েননি। নিজের নবজাতক ছেলের নাম মেসি রেখেই রাতারাতি ‘বিখ্যাত’ হয়ে গেছেন ভারেলা। তাঁর দেখাদেখি অন্যরাও যদি নিজের ছেলে নাম মেসি রাখা শুরু করেন! সম্ভাব্য জটিলতার আশঙ্কা করেই সান্তা ফি প্রদেশের সিভিল রেজিস্ট্রার অফিস থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, রোজারিওতে কোনো নবজাতকের নাম মেসি রাখা যাবে না। ‘মেসি’ আসলে বংশপদবি। মেসির নামানুসারে নবজাতকের নাম লিওনেল কিংবা লিও রাখার চল রোজারিওতে থাকলেও এই প্রথম হেক্টর ভারেলা ‘মেসি’ পদবির ব্যবহারে নিজের ছেলের নাম নিবন্ধন করেছেন ‘মেসি দানিয়েল ভারেলা’। নিজের নামে অন্যের বংশপদবির ব্যবহার ভবিষ্যতে জটিলতা বাড়াতে পারে বিধায় এই নিষেধাজ্ঞা। মার্কা।