নিষেধাজ্ঞা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একদিকে নিরাপত্তাঝুঁকি, অন্যদিকে নিয়মের কড়াকড়ি। কিন্তু এসবের মধ্যেও তাঁদের ইচ্ছে হলো একটু রিও ডি জেনিরোর নৈশজীবনের স্বাদ নিতে। আর সেই স্বাদ নিতে গিয়েই এখন উল্টো নিষেধাজ্ঞার কবলে পড়লেন দুই অস্ট্রেলিয়ান সাঁতারু। একজন জশ পালমার, অন্যজন এমা ম্যাকিয়ন। পালমারকে অবশ্য আরও খেসারত দিতে হয়েছে ছিনতাইকারীর খপ্পরে পড়ে। ছিনতাইকারীরা তাঁর মাথায় পিস্তল ঠেকিয়ে এটিএম বুথ থেকে তুলে নিয়ে গেছে ১ হাজার অস্ট্রেলিয়ান ডলার। আর এমা কাউকে কিছু না জানিয়ে অলিম্পিক ভিলেজে না ফিরে বন্ধুদের সঙ্গে রাত কাটান শহরের একটি হোটেলে। অস্ট্রেলিয়ার অলিম্পিক প্রতিনিধিদলের প্রধান দুজনকেই বাকি রাতগুলোতে বাইরে থাকার সময়টা কমিয়ে দিয়েছেন। সঙ্গে শাস্তি হিসেবে দুজনকেই নিষিদ্ধ করা হয়েছে গেমসের সমাপনী অনুষ্ঠানে! এএফপি।