নিষেধাজ্ঞা কমতে পারত আমিরের!
পাঁচ বছরের নিষেধাজ্ঞায় আছেন। তবে এই নিষেধাজ্ঞার মেয়াদ দুই বছর কমতে পারত মোহাম্মদ আমিরের। আইসিসি শর্ত দিয়েছিল, স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার কথা স্বীকার করে ঘটনার বিস্তারিত বলতে হবে পাকিস্তানি এই ফাস্ট বোলারকে। তবে সুযোগটি নিতে পারেননি আমির।আমিরের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, গত বছরের শেষের দিকে দুবাই ও চলতি বছরের শুরুতে দোহায় অনুষ্ঠিত শুনানিতে আইসিসির দুর্নীতিবিরোধী ট্রাইব্যুনালের কর্মকর্তারা ইঙ্গিত দেন, বয়সের বিবেচনায় শাস্তি কমানো যেতে পারে আমিরের। তবে নিজের দোষ স্বীকার করে বিস্তারিত খুলে বলতে হবে তাঁকে। ওই সূত্র আরও জানায়, আমির তখন কর্মকর্তাদের প্রস্তাব ফিরিয়ে দিয়ে দোষ স্বীকার করতে অস্বীকৃতি জানান। তবে পরবর্তী সময়ে কর্মকর্তাদের দ্বারস্থ হন আমিরের আইনজীবী। তিনি জানান, দোষ স্বীকার করতে প্রস্তুত আছেন তাঁর মক্কেল। কিন্তু ততক্ষণে মুখ ফিরিয়ে নেন কর্মকর্তারা। ওয়েবসাইট।