নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছেন ওয়াটসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেন ওয়াটসনের টেস্ট ক্যারিয়ার শেষ! এ ধরনের জল্পনা-কল্পনা এখন অর্থহীন। ক্রিকেট অস্ট্রেলিয়া আজ সোমবার ঘোষণা দিয়েছে, এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ভারতের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টেই ফিরছেন ওয়াটসন।ক্রিকেট অস্ট্রেলিয়ার বিবৃতিতে বলা হয়, ভারত সফরেই ফিরছেন ওয়াটসন। সিরিজের চতুর্থ টেস্টে অংশ নিতে আজ রাতে ভারতের উদ্দেশে সিডনি ছাড়ছেন এই অলরাউন্ডার।হায়দরাবাদে ৫ মার্চ সিরিজের দ্বিতীয় টেস্ট শেষ হওয়ার পর রাতেই শিষ্যদের কাছে তিনটি পয়েন্ট জানতে চান কোচ মিকি আর্থার। সময় দেওয়া হয় চার দিন। নির্ধারিত সময়ে সবাই তাঁদের ভাবনা জানালেও সাড়া দেননি শেন ওয়াটসন, জেমস প্যাটিনসন, মিচেল জনসন ও উসমান খাজা। শাস্তি হিসেবে মোহালিতে সিরিজের তৃতীয় টেস্টে বিবেচনার বাইরে রাখা হয় এই চারজনকে।এক ম্যাচে নিষিদ্ধ হওয়ার ঘটনায় ক্ষুব্ধ ওয়াটসন ওই দিনই দেশের বিমানে ওঠেন। শাস্তিটা ‘খুব রূঢ়’ হয়েছে জানিয়ে ভারত ছাড়ার সময় অভিমানী ওয়াটসন বলেন, ‘টেস্ট ক্যারিয়ার নিয়ে নতুন করে ভাবতে হবে। সামনের দিনে পরিবারের সঙ্গে কথা বলে ঠিক করব।’ তবে দেশে ফেরার পরই ওয়াটসন জানান, অবসর নেবেন না তিনি। এর পরও অবশ্য ওয়াটসনের ক্যারিয়ার নিয়ে গুঞ্জন থেমে ছিল না। তবে সেটা থামল আজ, ক্রিকেট অস্ট্রেলিয়ার ঘোষণার মধ্য দিয়ে। চার ম্যাচের টেস্ট সিরিজে এখন পর্যন্ত ৩-০-তে পিছিয়ে অস্ট্রেলিয়া। ২২ মার্চ শুরু হতে চলা শেষ টেস্টটা তাই অসিদের জন্য ‘ধবলধোলাই’ এড়ানোর চ্যালেঞ্জ। সূত্র: ক্রিকইনফো।