নিষেধাজ্ঞা থেকে মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলবদলের দাবিতে আন্দোলনরত রাসেল মাহমুদ জিমি, জাহিদ হোসেন, কামরুজ্জামান রানা ও ইমরান হাসান পিন্টুদের নিষেধাজ্ঞা হকি ফেডারেশন প্রত্যাহার করে নিয়েছিল গত বছর নভেম্বরে। তবে নিষেধাজ্ঞার খড়্গ মাথার ওপর ঝুলছিল রাসেল খান বাপ্পী, আসাদুজ্জামান চন্দন, আরিফুল হক প্রিন্স ও শামসুদ্দিন তুহিনের ওপর। কাল এঁদের শাস্তিও প্রত্যাহার করে নিয়েছে ফেডারেশন।
এঁদের বিরুদ্ধে কোচকে লাঞ্ছনা এবং খেলোয়াড়দের অনুশীলনে বাধা দেওয়ার অভিযোগ ছিল। বাপ্পী নিষিদ্ধ হয়েছিলেন ১০ বছরের জন্য। বাকিদের নিষেধাজ্ঞা ছিল ৫ বছর করে। একই সঙ্গে এঁদের নামে পল্টন থানায় করা মামলাও তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কাল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটি।