নিষেধাজ্ঞা প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১২ সালে ভারতকে নিষিদ্ধ করেছিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। ভারতের অলিম্পিক কমিটিতে দুর্নীতির অভিযোগে এ সিদ্ধান্ত নিয়েছিল আইওসি। গত রোববার দুর্নীতিতে অভিযুক্ত কর্মকর্তাদের বাদ দিয়ে নতুন নির্বাচন হয়েছে। আইওসিও ১৪ মাস পর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এতে সোচিতে শীতকালীন অলিম্পিকে ভারতীয় পতাকা ওড়ার সুযোগ তৈরি হলো। এএফপি।