নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য ক্ষমা প্রার্থনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাইজেরিয়া ফুটবল দলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফার বেঁধে দেওয়া সময়সীমা শেষ হচ্ছে আজ। তবে সরকার এই নিষেধাজ্ঞা নিয়ে এখনো কঠোর অবস্থানে থাকায় গতকাল রোববার নিজেদের খারাপ পারফরম্যান্সের কারণে ক্ষমা চেয়েছে নাইজেরিয়া ফুটবল ফেডারেশন।বিশ্বকাপে বাজে পারফরম্যান্সে ক্ষুব্ধ হয়ে নাইজেরিয়া ফুটবল দলের ওপর দুই বছরের নিষেধাজ্ঞা আরোপ করেছেন দেশটির প্রেসিডেন্ট। বিরোধী দলও প্রেসিডেন্টের এই সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছে। কিন্তু আজ সোমবারের মধ্যে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে নাইজেরিয়ার সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে ফিফা। সৃষ্ট পরিস্থিতিতে নিজেদের ব্যর্থতার জন্য সরকার ও দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছে দেশটির ফুটবল ফেডারেশন। তবে নাইজেরিয়ার প্রেসিডেন্টের একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ফিফার নিষেধাজ্ঞা সত্ত্বেও এ নিষেধাজ্ঞা বহাল রাখবে সরকার।