নিষেধাজ্ঞা বহালই থাকল রিয়ালের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোপা ডেল রেতে বহিষ্কৃতই থাকল রিয়াল। কাদিজের বিপক্ষে নিষেধাজ্ঞায় থাকা ডেনিস চেরিশেভকে মাঠে নামিয়ে টুর্নামেন্ট থেকে বহিষ্কৃত হয়েছিল বার্নাব্যুর দলটি। সেই শাস্তির বিপক্ষে করা রিয়ালের আপিল গতকাল স্পেন সরকারের ‘ডিসিপ্লিনারি কমিটি ফর স্পোর্টস’ খারিজ করে দিয়েছে।
গত মৌসুমে ভিয়ারিয়ালের হয়ে ধারে খেলার সময় তিনটি হলুদ কার্ড দেখেছিলেন চেরিশেভ। সেই হিসাবে এক ম্যাচ নিষেধাজ্ঞা ছিল তাঁর ওপর। তারপরও কোপা ডেল রের চতুর্থ রাউন্ডের প্রথম লেগে তাঁকে মাঠে নামিয়ে নিয়ম ভাঙ্গায় সে ম্যাচ জিতলেও টুর্নামেন্ট থেকে বহিষ্কৃত হতে হয় রিয়ালকে। রয়টার্স।