নিষেধাজ্ঞা বাড়ল মাকুদির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষেধাজ্ঞা বাড়ল মাকুদির দুর্নীতির অভিযোগে ফিফার নৈতিকতা কমিটি গত অক্টোবরেই তাঁকে ৯০ দিনের জন্য নিষিদ্ধ করে। থাইল্যান্ড ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি ওরাওয়ি মাকুদির এই নিষেধাজ্ঞা আরও ৪৫ দিন বাড়ানো হয়েছে। ৬৪ বছর বয়সী মাকুদি দীর্ঘ ১৮ বছর ধরে ফিফার নির্বাহী কমিটির সদস্য ছিলেন। তাঁর বিরুদ্ধে ২০১০, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপের স্বাগতিক নির্বাচনের সময় ফিফার নীতি ভঙ্গের অভিযোগে গত মে মাসে বিশ্ব ফুটবল সংস্থার নির্বাহী কমিটি থেকে বাদ দেওয়া হয় তাঁকে। এএফপি।