নিষেধাজ্ঞায় স্কলারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ লুই ফেলিপে স্কলারি। গত ৩১ জুলাই পালমেইরাস ও অ্যাটলেটিকো মিনেইরোর খেলায় লাল কার্ড পেয়েছিলেন পালমেইরাসের কোচ। তদন্ত শেষে গতকাল ব্রাজিলের ক্রীড়া আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে এই শাস্তি দেন। ওই ম্যাচের রেফারি সান্দ্রো মেইরা রিচ্চি স্কলারিকে মাঠে সহিংসতা সৃষ্টিতে প্ররোচনা দেওয়ায় ও ম্যাচ অফিশিয়ালদের উত্ত্যক্ত করায় লাল কার্ড দেখিয়েছিলেন। ম্যাচটি জিতেছিল পালমেইরাসই, ৩-২ গোলে। ওয়েবসাইট।