প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় ইনিংসে শেষ পর্যন্ত উইকেটই পেলেন না সাঈদ আজমল। আগের দিন টানা ৪২ ওভার বল করে উইকেটশূন্য পাকিস্তানি অফ স্পিনার কাল শেষ দিনে আরও ৭ ওভার বল করেছেন। ৪৯ ওভারে কোনো উইকেট নেই, টেস্টে এক ইনিংসে সবচেয়ে বেশি বল করে উইকেট না পাওয়া পাকিস্তানি বোলারদের মধ্যে আজমল এখন পাঁচ নম্বরে। ফজল মাহমুদ (৬৩), ইকবাল কাশিম (৫৬), খান মোহাম্মদ (৫৪) ও মোহাম্মদ নাজিরই (৫২) শুধু আজমলের চেয়ে বেশি বল করে উইকেটশূন্য ছিলেন। সব মিলিয়ে অনাকাঙ্ক্ষিত রেকর্ডটি ওয়েস্ট ইন্ডিজের শ্বেতাঙ্গ বোলার ডেনিস অ্যাটকিনসনের। ১৯৫৭ সালে এজবাস্টন টেস্টে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের বিপক্ষে ৭২ ওভার বল করেও কোনো উইকেট জোটেনি তাঁর।