নিস্পৃহ বালোতেল্লি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা রাত বাইরে ছিলেন। সকালে ঘরে ঢুকতেই চক্ষু চড়কগাছ। পুরো ঘরটা কে যেন তছনছ করে ফেলেছে। ঘরের মূল্যবান সব গয়না তো গেছেই, এমনকি ড্রাইভওয়ে থেকে এক লাখ পাউন্ড মূল্যের দামি পোরশেটাও চালিয়ে নিয়ে গেছে তস্করের দল। এই দুর্ধর্ষ ডাকাতি হয়েছে মারিও বালোতেল্লির বাসায়। এসি মিলান স্ট্রাইকারের বাসার গ্রিল কেটে ভেতরে ঢুকেছে ডাকাতেরা। বাকি কাজটা করতে খুব কষ্ট হয়নি তাদের। অবাক করা ব্যাপার, এমন ঘটনার পরেও অদ্ভুত নিস্পৃহ ‘সুপার মারিও’। পরে টুইট করেছেন, তাঁর নাকি কোনো অনুভূতিই হচ্ছে না! শুধু একটু ফাঁকা ফাঁকা লাগছে! ওয়েবসাইট।