নিয়তি মেনে নিয়েছেন নাসরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বপ্নভঙ্গের প্রাথমিক ধাক্কাটা সামাল দিয়েছেন। বিশ্বকাপ দলে সুযোগ না পাওয়ার ক্ষোভটাও হয়তো কমে এসেছে সামির নাসরির । কিন্তু হতাশা যেন কাটছেই না। সেই হতাশা থেকেই বলেছেন, আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে নতুন করে ভাবতে হবে তাঁকে।
২০১০ বিশ্বকাপেও নাসরিকে দলে রাখেননি তখনকার ফ্রান্স কোচ রেমন্ড ডমেনেখ। চার বছর পর শৃঙ্খলার কারণে আরও একবার উপেক্ষিত রয়ে গেলেন দিদিয়ের দেশমের দলে। ম্যানচেস্টার সিটির হয়ে দারুণ একটা মৌসুম কাটানো ফরাসি উইঙ্গার স্বভাবই হতাশ। স্কাই স্পোর্টস-এর কাছে সাক্ষাৎকারে বললেন, ‘আমি তার (দেশম) সিদ্ধান্তকে সম্মান জানাই, সিদ্ধান্তটা আমার কাছে বিস্ময়কর ছিল না। যদি তিনি মনে করেন আমার আচরণ খারাপ, সেটা তার সমস্যা। আমি ম্যানচেস্টার সিটির হয়েই খেলে যাব, আমার কোনো সমস্যা নেই।’ পরপর দুটি বিশ্বকাপ খেলতে না পারায় এখন আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে নতুন করে ভাববেন বলেও জানালেন নাসরি, ‘ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নিতে আমার কিছুটা সময় লাগবে। কারণ এই নিয়ে দুবার তারা আমাকে বিশ্বকাপ দলের বাইরে রেখেছে।’
প্রিয় মানুষটা বিশ্বকাপ খেলবে না জেনে টুইটারে ফ্রান্স ও কোচ দেশমকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন নাসরির বান্ধবী আনারা অ্যাতানেস। তবে অনুতপ্ত অ্যাতানেস পরে টুইটারেই ক্ষমাপ্রার্থনা করেছেন নিজের মন্তব্যের জন্য, ‘আমি পুরো ফ্রান্স জাতিকে উদ্দেশ করে কিছু বলিনি। আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে আমি দুঃখিত।’ ওয়েবসাইট।