নিয়ন্ত্রিত নিলামে টাইব্রেকার-উত্তেজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিলামের ঘোড়া অদম্য গতিতে ছোটেনি আগেরবারের মতো। অমুক ২ লাখ ডলার ডেকেছে বলে আরেক ফ্র্যাঞ্চাইজি এক লাফে দাম বাড়িয়ে দিতে পারল না দ্বিগুণ। সর্বোচ্চ মূল্যসীমা বেঁধে দেওয়ায় দামের ঘোড়ার লাগাম হাতেই ছিল। তবে এর পার্শ্বপ্রতিক্রিয়ায় নিলামের গতি হয়ে গেল মন্থর। বিসিবির নির্ধারিত মূল্যসীমা খুব বেশি ছিল না বলে বেশির ভাগ খেলোয়াড়ের ক্ষেত্রেই একাধিক ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ দাম পর্যন্ত নিলামে টিকে থাকল। নিলামে ওঠা মোট ১২২ ক্রিকেটারের মধ্যে ৫৩ জনের দামেরই নিষ্পত্তি করতে হলো টাইব্রেকারে!কাল ঢাকার র্যা ডিসন হোটেলে হওয়া দ্বিতীয় বিপিএলের নিলামে তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) কম লাভবান হলো না। নিলামের নিয়ম অনুযায়ী কোনো ক্রিকেটারের দাম সর্বোচ্চ মূল্যসীমা অতিক্রম করলে বাড়তি টাকার ৬০ শতাংশ পাবে বিসিবি, ৩০ শতাংশ সংশ্লিষ্ট ক্রিকেটার, বাকি ১০ শতাংশ গেম অন। পরে যোগ হওয়া তিলকরত্নে দিলশান, লাসিথ মালিঙ্গা, মারলন স্যামুয়েলস, শোয়েব মালিক ও আজহার মেহমুদসহ বিদেশি গোল্ডেন শ্রেণীর ২১ ক্রিকেটারের ১১ জনের নিলাম নিষ্পত্তিই হয়েছে টাইব্রেকারে। একই ব্যাপার ঘটেছে বাংলাদেশি চার গোল্ডেন ক্রিকেটারের বেলায়ও।দেশি-বিদেশি সব ক্রিকেটারের মধ্যেই সবচেয়ে বেশি দাম উঠেছে বাংলাদেশের সাকিব আল হাসানের। গত বিপিএলে খুলনা রয়েল বেঙ্গলসের অধিনায়ক সাকিব আল হাসানকে এবার টাইব্রেকারে ৩ লাখ ৬৫ হাজার ডলারে কিনেছে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়েটরস। গতবার সর্বোচ্চ ৭ লাখ ডলারে বিকোনো শহীদ আফ্রিদির এবারের দাম ২ লাখ ৭৫ হাজার ডলার। নিলাম থেকে সবচেয়ে ভালো দল গড়া ঢাকা গ্ল্যাডিয়েটরস নিয়েছে তাঁকেও। বিদেশিদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ দাম ওঠা আরেক পাকিস্তানি ইমরান নাজিরকে ২ লাখ ৮০ হাজার ডলারে কিনেছে চিটাগং কিংস।বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সাকিবের পরেই আছেন নাসির হোসেন। ‘এ’ শ্রেণীতে থেকেও রংপুর রাইডার্সের কাছ থেকে ২ লাখ ৮ হাজার ১৩৭ ডলার দাম পেয়ে খুলনা রয়েল বেঙ্গলসের সাবেক এই অলরাউন্ডার পেছনে ফেলেছেন গোল্ডেন শ্রেণীর তিন ক্রিকেটারকেও। ২ লাখ ৫ হাজার ডলারে বিক্রি হয়ে ‘গোল্ডেন’ মুশফিকুর রহিম আছেন এর পরই। তাকে কিনেছে সিলেট রয়্যালস। এ ছাড়া ১ লাখ ২৫ হাজার ডলারে চিটাগং কিংস ধরে রেখেছে মাহমুদউল্লাহকে। তবে তাদের তামিম ইকবালকে ১ লাখ ৬৫ হাজার ডলারে নিয়ে গেছে দুরন্ত রাজশাহী। প্রথম নিলামে নিষ্পত্তি না হওয়ায় সিলেট ছাড়া ছয় ফ্র্যাঞ্চাইজির টাইব্রেকারেও তামিমকে পেতে একই দাম হেঁকেছিল দুরন্ত রাজশাহী ও ঢাকা গ্ল্যাডিয়েটরস। পরে টসে নির্ধারিত হয় তাঁর ফ্র্যাঞ্চাইজি-ভাগ্য।‘এ’ শ্রেণীর সাত বাংলাদেশি খেলোয়াড়ের ভাগ্যই নির্ধারিত হয়েছে টাইব্রেকারে। গোল্ডেন শ্রেণীর তুলনায় ‘এ’ শ্রেণীতে তুলনামূলকভাবে দামও উঠেছে বেশি। নাসিরের কথা তো আগেই বলা হলো, জাতীয় দলের পেসার মাশরাফি বিন মুর্তজাকে ১ লাখ ৪১ হাজার ডলারে তাঁবুতে রেখেছে ঢাকা গ্ল্যাডিয়েটরস। পিছিয়ে নেই তরুণ ক্রিকেটাররাও। মূল্যসীমা ৩০ থেকে ৪৫ হাজার ডলার হলেও এনামুল হককে (বিজয়) ১ লাখ ২১ হাজার ডলারে কিনেছে ঢাকা গ্ল্যাডিয়েটরস। সোহাগ গাজীকে সিলেট রয়্যালস কিনেছে ১ লাখ ৫৬ হাজার ডলারে। চিটাগং কিংসের চেয়ে মাত্র ২ হাজার ডলার বেশি (১ লাখ ৩৭ হাজার) দাম হাঁকিয়ে জিয়াউর রহমানকে পেয়েছে দুরন্ত রাজশাহী।মোহাম্মদ আশরাফুল ও আবদুর রাজ্জাকের ভাগ্য খারাপই বলতে হবে। ঢাকা গ্ল্যাডিয়েটরস আশরাফুলকে রেখেছে মাত্র ৬০ হাজার ডলারে। রাজ্জাককে ৯২ হাজার ৭৭৭ ডলারে নিয়েছে রংপুর রাইডার্স। অথচ ২০ থেকে ৩০ হাজার ডলার মূল্যসীমার ‘বি’ শ্রেণীতে থেকেও জহুরুল ইসলাম, মমিনুল হক, আবুল হাসান, ইলিয়াস সানি, আরাফাত সানি ও এনামুল জুনিয়রের দাম উঠেছে ১ লাখ ডলার বা তার চেয়ে বেশি।দামের পার্থক্য আর বারবার টাইব্রেকারে যাওয়া নিষ্পত্তি দেখে নিলাম স্বচ্ছ এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণই মনে হয়েছে। তবে সকাল থেকে, এমনকি নিলাম চলাকালেও র্যা ডিসন হোটেলের বাতাসে ভেসে বেড়িয়েছে অন্য গুঞ্জন। আগের রাতে সাত ফ্র্যাঞ্চাইজির ছয়টিই নাকি গোপন সমঝোতায় ঠিক করে ফেলেছে কে কোন খেলোয়াড়কে কত টাকায় নেবে! নিলামটা আসলে ‘পাতানো’। বিপিএলের সদস্যসচিব ইসমাঈল হায়দার গুঞ্জনটা উড়িয়েই দিয়েছেন, ‘কাল (পরশু) রাত থেকে এ আলোচনাটা আমরাও শুনছি। কিন্তু ওসব ভুল ধারণা। এখন তো আপনারাই দেখছেন, সব ঠিকঠাকভাবে হচ্ছে। সবাই প্রতিদ্বন্দ্বিতা করে খেলোয়াড় কিনছে।’ কে কোন দলেঢাকা গ্ল্যাডিয়েটরসসাকিব আল হাসান, মোহাম্মদ আশরাফুল, এনামুল হক, মাশরাফি বিন মুর্তজা, মোশাররফ হোসেন, রকিবুল হাসান, সুমন সরকার, লিটন দাস, মাহবুবুল আলম, সাকলাইন সজীব, শহীদ আফ্রিদি, লুক রাইট, ওয়াইস শাহ, তিলকরত্নে দিলশান, লাসিথ মালিঙ্গা, জশুয়া কব, ক্রিস রিডল, ড্যারেন স্টিভেন্স ও কৌশল লোকুয়ারাচ্চি খুলনা রয়েল বেঙ্গলসনাজিমউদ্দিন, শাহরিয়ার নাফীস, ফরহাদ রেজা, শাহাদাত হোসেন, মিজানুর রহমান, মোহাম্মদ মিঠুন, ডলার মাহমুদ, সানজামুল ইসলাম, নাবিল সামাদ, শোয়েব মালিক, উমর আকমল, আওয়াইস জিয়া, উমর আমিন, আহমেদ শেহজাদ, রিকি ওয়েসেলস, হারিস সোহেল, বিলাওয়াল ভাট্টি ও শেন হারউডচিটাগং কিংসমাহমুদউল্লাহ, নাঈম ইসলাম, রুবেল হোসেন, আরাফাত সানি, এনামুল হক জুনিয়র, আফতাব আহমেদ, মার্শাল আইয়ুব, নুরুল হাসান, ইমরান নাজির, ডোয়াইন ব্রাভো, ওয়াহাব রিয়াজ, রবি বোপারা, রায়ান টেন ডেসকাট, জ্যাকব ওরাম, জেসন রয়, কেভন কুপার, ব্রেন্ডন টেলর ও সাঈদ আনোয়ার জুনিয়রবরিশাল বার্নার্সঅলক কাপালি, শফিউল ইসলাম, ইলিয়াস সানি, শুভাগত হোম, সাব্বির রহমান, ইফতেখার নাঈম, জুবায়ের আহমেদ, আলাউদ্দিন বাবু, আল আমিন, নাজমুল অপু, সাঈদ আজমল, সুনীল নারাইন, ব্র্যাড হজ, আজহার মেহমুদ, উমর গুল, কামরান আকমল, ফিল মাস্টার্ড, কবির আলী ও হাম্মাদ আজমদুরন্ত রাজশাহীতামিম ইকবাল, জিয়াউর রহমান, জহুরুল ইসলাম, আবুল হাসান, ফরহাদ হোসেন, মুক্তার আলী, তাইজুল ইসলাম, শাকের আহমেদ, মনির হোসেন, মারলন স্যামুয়েলস, আবদুল রাজ্জাক, মোহাম্মদ সামি, শাহজাইব হাসান, অ্যালেক্স হেলস, খালিদ লতিফ ও শন আরভিনসিলেট রয়্যালমুশফিকুর রহিম, সোহাগ গাজী, মমিনুল হক, নাজমুল হোসেন, ইমতিয়াজ হোসেন, নাজমুল মিলন, জুপিটার ঘোষ, সোহরাওয়ার্দী শুভ, টিনো বেস্ট, আন্দ্রে রাসেল, ডোয়াইন স্মিথ, আজিম ঘুম্মান, জুলফিকার বাবর, হ্যামিল্টন মাসাকাদজা, বাবর আজম, সোহেল আহমেদ ও পল স্টারলিংরংপুর রাইডার্সনাসির হোসেন, আবদুর রাজ্জাক, জুনায়েদ সিদ্দিক, ইমরুল কায়েস, মেহেদি হাসান, শামসুর রহমান, তাপস ঘোষ, ধীমান ঘোষ, মোহাম্মদ শরীফ, ফিডেল এডওয়ার্ডস, কেভিন ও’ব্রায়েন, শারজিল খান, আনোয়ার আলী, রাজা আলী দার ও জোহাইব খান