নিয়ম ভেঙে ব্যাডমিন্টনে নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ২ এপ্রিল ব্যাডমিন্টন ফেডারেশনের নির্বাচিত সাধারণ সম্পাদক শামসুল আরেফিন মারা যান। নিয়মানুযায়ী শূন্য পদে যথাযথ প্রক্রিয়ায় নির্বাচন হতে হবে। কিন্তু বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) নিয়ম উপেক্ষা করে নির্বাহী কমিটির সভা করে নতুন সাধারণ সম্পাদক নির্বাচন করেছে সিনিয়র সহসভাপতি আমির হোসেন বাহারকে। যিনি গত কিছুদিন আগে বিওএর সদস্য নির্বাচিত হয়েছেন।
এনএসসি সচিব অশোক কুমার বিশ্বাস এটা জেনে বিস্মিত, ‘আমাদের সঙ্গে কোনো আলোচনা না করেই ফেডারেশন একজনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করতে পারে না। সাধারণ সম্পাদকের পদ শূন্য হলে ফেডারেশন যুগ্ম সম্পাদকের মধ্যে থেকে কাউকে ভারপ্রাপ্ত করতে পারে। তবে নির্বাচন হতে হবে জাতীয় ক্রীড়া পরিষদের যথাযথ নিয়ম মেনে।’