নিয়ম রক্ষার ম্যাচে এনামুলের ৪ উইকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফাইনালে যাওয়ার সম্ভাবনা নেই। বেঙ্গালুরুর শাফি দারাশাহ ক্রিকেট টুর্নামেন্টে কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন একাদশের বিপক্ষে কাল থেকে শুরু ম্যাচটা তাই বাংলাদেশ ‘এ’ দলের জন্য শুধুই আনুষ্ঠানিকতা রক্ষার। চার দিনের ম্যাচের প্রথম দিনে স্বাগতিক দল ৭ উইকেটে করেছে ২৫৬ রান।এনামুল হক পুরো টুর্নামেন্টেই দুর্বার। কালও দলের পক্ষে সবচেয়ে বেশি উইকেট এই বাঁহাতি স্পিনারের। ২৭.১ ওভার বল করে ১০৩ রানে নিয়েছেন ৪ উইকেট। কর্ণাটকের অন্য ২টি উইকেট নিয়েছেন দুই পেসার শাহাদাত ও রবিউল। স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ ৫৭ রান করে ব্যাট করছিলেন গৌতম।বরোদার বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচে ড্র করলেও প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে ৪ পয়েন্ট পেয়েছিল বাংলাদেশ ‘এ’ দল। কিন্তু কর্ণাটক কোল্টসের বিপক্ষে পরের ম্যাচে হেরে যাওয়ায় আজকের ম্যাচটি কেবলই আনুষ্ঠানিকতা ‘এ’ দলের জন্য। শাহরিয়ার নাফীসকে দেশে ফেরত পাঠানোয় এই ম্যাচে ‘এ’ দলের অধিনায়কত্ব করছেন রকিবুল হাসান।সংক্ষিপ্ত স্কোরকর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন: ১ম ইনিংস: ৭৭.১ ওভারে ২৫৬/৭ (গৌতম ৫৭*, রাজু ৪৯, পবন ৩৯, গণেশ ৩২; শাহাদাত ১/১৮, রবিউল ১/৪৭, ডলার ০/২৩, এনামুল ৪/১০৩, সোহাগ ০/৫৩, নাঈম ০/৪)।