প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোট ২৬টি খেলা অন্তর্ভুক্ত হয়েছে এবারের অলিম্পিকে। এর মধ্যে পাঁচটিকে রাখা যায় এক বন্ধনীতে—অ্যাথলেটিকস, ফেন্সিং, সাঁতার, সাইক্লিং ও জিমন্যাস্টিকস। ভাবছেন, নানা ধরনের এই পাঁচ খেলাকে একসঙ্গে কীভাবে মেলানো যায়? মিল কিন্তু একটা আছে। আধুনিক অলিম্পিকের শুরু থেকে, মানে ১৮৯৬ থেকে এ পর্যন্ত প্রতিটি অলিম্পিকেই ছিল শুধু এই পাঁচটি খেলা। অল্পের জন্য এই তালিকায় ঢুকতে পারেনি শ্যুটিং, ছিল না ১৯০৪ সেন্ট লুইস ও ১৯২৮ আমস্টারডাম অলিম্পিকে। ১৯১২ অলিম্পিক থেকে টানা প্রতিবারই আছে ইকুয়েস্ট্রিয়ান। তবে ছিল না ১৮৯৬, ১৯০৪ ও ১৯০৮ অলিম্পিকে।