নিয়াজ ও জিয়ার ড্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুয়ালালামপুর দাবার পঞ্চম রাউন্ড শেষে ১২ জনের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। পাঁচ খেলায় তাঁর পয়েন্ট ৪। গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ সাড়ে তিন পয়েন্ট নিয়ে নয়জনের সঙ্গে আছেন তৃতীয় স্থানে। কুয়ালালামপুরে অনুষ্ঠানরত টুর্নামেন্টের পঞ্চম রাউন্ডে কালং জিয়া ড্র করেছেন উজবেকিস্তানের আন্তর্জাতিক মাস্টার খামরুকোলাভ যুরাভেকের সঙ্গে। ফিলিপাইনের ডি রামোস জুলিয়াস যোসেফের সঙ্গে ড্র করেছেন নিয়াজ মোরশেদ। ২২টি দেশের ১২ জন গ্র্যান্ডমাস্টার, ৪ জন মহিলা গ্র্যান্ডমাস্টার, ১৮ জন আন্তর্জাতিক মাস্টারসহ ১১১ জন দাবাড়ু খেলছেন এই টুর্নামেন্টে।