নিয়াজ চতুর্থ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চেন্নাই সুপার কিংস গ্র্যান্ডমাস্টারস দাবায় শেষ পর্যন্ত সেরা তিনে থাকতে পারলেন না নিয়াজ মোরশেদ। উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার ১১ ম্যাচে সাড়ে আট পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানের জন্য টাই করে টাইব্রেকিং পদ্ধতিতে শেষ পর্যন্ত চতুর্থ হয়ে যান। কাল শেষ রাউন্ডে নিয়াজ ড্র করেন ভারতের গ্র্যান্ডমাস্টার বি আদিভানের সঙ্গে। বাংলাদেশের আরেক গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ২৩তম হয়েছেন এই প্রতিযোগিতায়।