নিয়াজ-জিয়া লড়াই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেষ দিকে আরও জমে উঠেছে জাতীয় দাবা। শীর্ষে থাকা গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান কাল ড্র করেছেন দেবরাজ চ্যাটার্জির সঙ্গে। ১১ রাউন্ড শেষে তাঁর পয়েন্ট ১০। আজই শিরোপা নির্ধারণ হয়ে যেতে পারে এক রাউন্ড হাতে রেখেই। এক পয়েন্ট পেছনে থাকা নিয়াজ মোরশেদের মুখোমুখি জিয়া। আজ নিয়াজ জিতলে দুজনেরই পয়েন্ট সমান হয়ে যাবে। জিয়া জিতলে আজই তিনি চ্যাম্পিয়ন। আগেই নাম প্রত্যাহার করা রিফাত বিন সাত্তারের বিপক্ষে এ রাউন্ডে নিয়াজ ওয়াকওভার পেয়েছেন।দ্বিতীয় বিভাগ দাবা: ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুল দ্বিতীয় বিভাগ দাবায় যৌথভাবে শীর্ষে সোনালী ব্যাংক ও বেস্ট এয়ার। সপ্তম ও শেষ রাউন্ড শেষে দুই দলেরই পয়েন্ট ১০। টাইব্রেকিং পদ্ধতিতে চ্যাম্পিয়ন নির্ধারণ হবে আজ। তবে দুই দলই প্রথম বিভাগে খেলার সুযোগ পেল। ৯ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে নেত্রকোনা চেস ক্লাব।