নিয়াজ-জিয়াদের কোচ টিভিয়াকভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপার গ্র্যান্ডমাস্টার সার্গেই টিভিয়াকভ বাংলাদেশ দাবা দলের দায়িত্ব নিচ্ছেন—এমন আভাস মিলেছিল আগেই। কাল সেটা নিশ্চিত করেছে দাবা ফেডারেশন। মে মাসের শেষ সপ্তাহে ঢাকায় আসবেন রুশ বংশোদ্ভূত ডাচ দাবাড়ু । ৪১তম দাবা অলিম্পিয়াডকে সামনে রেখে জুন মাসে অনুশীলন করাবেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, জিয়াউর রহমান, আবদুল্লাহ আল রাকিব, এনামুল হোসেন রাজীব ও আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ সাগরকে। বর্তমানে হল্যান্ডে স্থায়ীভাবে বসবাস করা টিভিয়াকভ ডাচ দলের হয়ে খেলবেন আগস্টে নরওয়েতে অনুষ্ঠেয় দাবা অলিম্পিয়াডে।