নিয়াজ-ফাহাদের ড্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ায় অনুষ্ঠানরত নাজরিন শাহ দাবা টুর্নামেন্টে সপ্তম রাউন্ডে ড্র করেছেন বাংলাদেশের দুই দাবাড়ু। গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ভিয়েতনামের গ্র্যান্ডমাস্টার ইউয়েন আন দংয়ের সঙ্গে এবং ফিদে মাস্টার ফাহাদ রহমান ইন্দোনেশিয়ার ফিদে মাস্টার কাইসার জিনিয়াসের সঙ্গে ড্র করেছেন। সাত খেলায় ৫ পয়েন্ট নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে নিয়াজ। সমান ম্যাচে সাড়ে তিন পয়েন্ট ফাহাদের।