নিয়াজ ২৭তম, শিরিন ৪০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এশিয়ান কন্টিনেন্টাল দাবায় বাংলাদেশের নিয়াজ মোরশেদ পেয়েছেন ২৭তম স্থান। ৯ খেলায় ৫ পয়েন্ট পেয়েছেন উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার। কাল শেষ রাউন্ডে নিয়াজ ড্র করেছেন ফিলিপাইনের আন্তর্জাতিক মাস্টার রোনাল্ড বেনকোডের সঙ্গে। মেয়েদের বিভাগে ৪০তম হয়েছেন শারমীন সুলতানা (শিরীন)। শিরিন ৯ খেলায় পেয়েছেন ১ পয়েন্ট। ভারতে দাবা ফেস্টিভ্যাল: নবম রাউন্ড শেষে ৬ পয়েন্ট পেয়েছেন গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব। সমান খেলায় গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান সাড়ে পাঁচ, শেখ নাসির আহমেদ ৫ পয়েন্ট, দেবরাজ চ্যাটার্জি ও আবদুল্লাহ আল-সাইফ সাড়ে চার পয়েন্ট করে পেয়েছেন। নবম রাউন্ডে রাজীব ভারতের আন্তর্জাতিক মাস্টার সোয়ামস্ মিশ্রকে, জিয়া কৃষ্ণা তেজাকে, সাইফ মানান রাইকে হারিয়েছেন। নাসির ভারতের আন্তর্জাতিক মাস্টার অঙ্কিত রাজপাড়ার কাছে হেরে গেছেন।