প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দাবা অলিম্পিয়াডের শুরুর দিনটা বাংলাদেশের জন্য ছিল মিশ্র অনুভূতির। গতকাল নরওয়েতে শুরু হওয়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে পুরুষ দল জিম্বাবুয়ের বিপক্ষে জিতলেও ঘানার কাছে হেরে গেছে মহিলা দল। পুরুষ বিভাগে বাংলাদেশের জয়টা ৩-১ পয়েন্টে।
নিয়াজ মোরশেদ, মিনহাজউদ্দিন সাগর ও আবদুল্লাহ আল রাকিব জিতলেও হেরে গেছেন এনামুল হোসেন রাজীব। মেয়েদের বিভাগে ৩-১ পয়েন্টে ঘানার কাছে হেরে গেছে বাংলাদেশ। নজরানা খান জিতলেও হেরেছেন রানি হামিদ, জাকিয়া সুলতানা ও শামীমা আক্তার লিজা।