নিয়াজের জয়,ফাহাদের ড্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ায় অনুষ্ঠানরত ১২তম আইজিবি দাতো আর্থার তান মালয়েশিয়ান দাবায় কাল জয় পেয়েছেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, ড্র করেছে ফিদে মাস্টার ফাহাদ রহমান। প্রথম রাউন্ডে ড্র,  পরের রাউন্ডে জয়—দুই রাউন্ড মিলিয়ে নিয়াজের পয়েন্ট দেড়।

২০৯২ রেটিংয়ের ফাহাদ প্রথম রাউন্ডে ভিয়েতনামের ২৪১৯ রেটিংধারী ফিদে মাস্টার লি তুয়ান মিন এবং দ্বিতীয় রাউন্ডে ভারতের ২৪০১ রেটিংধারী ফিদে মাস্টার কারাভাদে ইশার সঙ্গে ড্র করেছে। দুই রাউন্ড থেকে ফাহাদের সংগ্রহ ১ পয়েন্ট। আজ ফাহাদ খেলবে মালয়েশিয়ার আন্তর্জাতিক মাস্টার হাফিজুল হেলমির সঙ্গে।