নিয়াজের ড্র ফাহাদের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিল্লি আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার দাবার পঞ্চম রাউন্ডে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ড্র করেছেন ভারতের আন্তর্জাতিক মহিলা মাস্টার এম মহালক্ষ্মীর সঙ্গে। পাঁচ ম্যাচে সাড়ে ৩ পয়েন্ট পেয়েছেন নিয়াজ মোরশেদ। ফিদে মাস্টার আবদুল মালেক ও ফাহাদ রহমান পেয়েছেন ৩ পয়েন্ট করে। কাল ফিদে মাস্টার ফাহাদ রহমান ওয়াই ভিকে চক্রবর্তীকে, আবদুল মালেক সিএমএন সংযুক্তাকে, সোহেল অলোক সিনহাকে ও সিরাজ সারভেস কুমারকে হারিয়েছেন। এদিকে রেটিং ইভেন্টের ‘বি’ ক্যাটাগরিতে বাংলাদেশের সালমান মুন্সি ১০ ম্যাচে ৪ পয়েন্ট পেয়ে ৬১৯ জনের মধ্যে ৪৭৯তম হয়েছেন।