নিয়াজের হার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় দাবার দশম রাউন্ড শেষে সাড়ে ৮ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে শীর্ষে আছেন দুই গ্র্যান্ডমাস্টার আবদুল্লাহ আল রাকিব ও এনামুল হোসেন রাজীব। গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে। কাল দশম রাউন্ডে রাকিব শেখ নাসির আহমেদকে, গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব মেহেদী হাসান পরাগকে এবং আবু সুফিয়ান শাকিল হারিয়েছেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদকে। তৈয়বুর রহমান ড্র করেছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের সঙ্গে।