নিয়াজের হার, ফাহাদের ড্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২তম আইজিবি দাতো আর্থার তান দাবায় তৃতীয় রাউন্ডে হেরে গেছেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, ড্র করেছে ফিদে মাস্টার ফাহাদ রহমান। মালয়েশিয়ায় অনুষ্ঠানরত টুর্নামেন্টে নিয়াজ হেরেছেন ফিলিপাইনের ফিদে মাস্টার মারিয়ানো নেলসন লির কাছে। ফাহাদ ড্র করেছে মালয়েশিয়ার আন্তর্জাতিক মাস্টার হাফিজুল হেলমির সঙ্গে। তিন রাউন্ড শেষে নিয়াজ ও ফাহাদের দুজনেরই সংগ্রহ দেড় পয়েন্ট।