নীরবেই পালিত হলো মুন্নার মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের ফুটবলের অন্যতম সেরা তারকা মোনেম মুন্নার অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত হলো কাল। দিনটি ঘিরে নারায়ণগঞ্জ ওসমানী স্টেডিয়ামে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করে মুন্না স্মৃতি সংসদ। মুন্নার স্ত্রী ইয়াসমিন মোনেম সুরভী, পুত্র আজমান, মেয়ে দানিয়াসহ সাবেক খেলোয়াড়েরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। তবে ঢাকায় কোনো আয়োজন ছিল না। ঢাকার ফুটবল অঙ্গন যেন ভুলেই গেল অকালেই চলে যাওয়া এই ক্ষণজন্মা ফুটবলারকে।১৯৮১ সালে পাইওনিয়ার ফুটবল দিয়ে ক্যারিয়ার শুরু করা মুন্না ১৯৮৭-৯৭ সাল পর্যন্ত খেলেছেন আবাহনীতে। ১৯৯১-৯৩ ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে মাতিয়ে আসেন কলকাতার ফুটবল। কিডনি সমস্যায় ভুগে ২০০৫ সালে পরপারে পাড়ি জমান এই ডিফেন্ডার।