নীরবেই ফুটবলকে বিদায় জানালেন মেহেদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখনো চার-পাঁচ বছর অনায়াসে খেলতে পারতেন। কিন্তু জাতীয় দল তো বটেই, ঘরোয়া ফুটবলেও আর খেলবেন না মেহেদি হাসান (উজ্জ্বল)। প্রতিভাবান এই ফুটবলার জাতীয় দলে খেলবেন না বলে কয়েকবার ফেডারেশনকে জানিয়েছিলেন। তারপর আবার ফিরেছেনও। এ বছরের শুরুর দিকে মিয়ানমার সফরে সর্বশেষ খেলেছেন লাল-সবুজের হয়ে।২০০৪ সাল থেকে গত মৌসুম পর্যন্ত টানা আবাহনীতে খেলেছেন। কিন্তু আসন্ন মৌসুমে কোনো দলেই খেলবেন না বলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এই মিডফিল্ডার। মোহামেডান তাঁকে চেয়েছিল, কিন্তু মেহেদি খেলবেন না।বরাবরই পরিবারকে সময় দিতে চেয়েছেন বেশি। কিন্তু ফুটবলের কারণে সেটি পারছিলেন না বলে তাঁর মনে একটা হতাশা ছিল। মাঝে আবাহনী তাঁকে সাময়িক বহিষ্কারও করেছিল বাড়িতে গিয়ে ‘লাপাত্তা’ হয়ে যাওয়ায়। এ নিয়ে অনেক জল ঘোলা হয়েছে। বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে আবাহনী। মেহেদি আবার খেলায় ফিরেছেন। এটা বছর দুয়েক আগের কথা।বয়স ৩১ চলছে। বিয়ে করেছেন, দেড় বছরের একটি শিশুসন্তান আছে। সন্তানের টানে বাড়িতেই থাকতে চান বেশি। কাল মাগুরার বাড়ি থেকে ফোনে এই খবর জানিয়ে মেহেদি বললেন, ফুটবল ছেড়ে এখন পরিবারের সঙ্গে বেশি সময় থাকতে পারবেন এবং শিগগিরই ব্যবসায় নামবেন।