নীল সামুরাইদের নীল কষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হেরে বিমর্ষ জাপানি ফরোয়ার্ড শিনজি ওকাজাকি। সেদিকে তাকানোর সময় নেই মারিও বালোতেল্লির। সতীর্থদের সঙ্গে ইতালির জয় উদ্যাপনে ব্যস্ত তিনি ষ এএফপি
হেরে বিমর্ষ জাপানি ফরোয়ার্ড শিনজি ওকাজাকি। সেদিকে তাকানোর সময় নেই মারিও বালোতেল্লির। সতীর্থদের সঙ্গে ইতালির জয় উদ্যাপনে ব্যস্ত তিনি ষ এএফপি

ম্যাচটাকে বলা হয় ‘গেম অব দ্য সেঞ্চুরি’। ১৯৭০ বিশ্বকাপের সেমিফাইনালে ইতালি-জার্মানি সাত গোলের ম্যাচটি অতিরিক্ত সময়েই দেখেছিল পাঁচটি গোল। মহাকাব্যিক সেই ম্যাচে ইতালি জিতেছিল ৪-৩ গোলে। পরশু কনফেডারেশনস কাপে ইতালি-জাপান ম্যাচটা যেন ফিরিয়ে আনল সেই স্মৃতি। এবারও জয়ী দলের নাম ইতালি, এবারও ম্যাচটা পেন্ডুলামের মতো দুলেছে এদিক-ওদিক। শেষ পর্যন্ত স্কোরলাইনটা একই, ৪-৩। পার্থক্য একটাই, এই ম্যাচটি শেষ হয়ে গেছে নির্ধারিত সময়েই। গোটা ইতালি ম্যাচ শেষে আনন্দে ভেসেছে, শুধু একজন ইতালিয়ানকেই সেই আনন্দ ছুঁতে পারেনি।সেই একজন জাপানের ইতালিয়ান কোচ আলবার্তো জাকেরনি। মিলান, ইন্টার, জুভেন্টাসের সাবেক এই কোচকে ইতালিয়ানরা ধরে নিয়েছিল ‘ঘরের শত্রু বিভীষণ’। শেষ পর্যন্ত বিভীষণ তিনি হতে পারেননি। জেতাতে পারেননি জাপানকে। ম্যাচ শেষে হারের হতাশা পাথরচাপা দিয়ে জাকেরনি টেনে এনেছেন সত্তরের স্মৃতি, ‘আমাকে ম্যাচটা ১৯৭০ সালের ইতালি-জার্মানি ম্যাচের কথা মনে করিয়ে দিয়েছে। সেখানে খেলার ভাগ্য আজকের মতোই ক্ষণে ক্ষণে বদলে গিয়েছিল। দারুণ রোমাঞ্চকর ছিল ম্যাচটা।’এই রোমাঞ্চের ভাঁজে ভাঁজে পরিস্থিতি অন্যদিকেও মোড় নিতে পারত। জাপান যেমন খেলেছে তাতে জয়টা তাদেরই প্রাপ্য ছিল। স্বীকৃতিটা দিলেন খোদ ইতালি কোচ সিজারে প্রানদেল্লি, ‘ভাগ্য আমাদের সহায় ছিল। জাপান আমাদের চেয়ে অনেক ভালো খেলেছে। তবে আমরা হাল ছাড়িনি, গোল শোধের চেষ্টা করে গেছি। এমনকি যখন তারা ৩-৩ করে ফেলল তখনো আমরা আক্রমণ থামাইনি।’ ইতালি অধিনায়ক জিয়ানলুইজি বুফনের কণ্ঠেও একই সুর, ‘আমরা একটা ম্যাচ জিতেছি যেটা সম্ভবত আমাদের জেতা উচিত ছিল না।’

জাপান যে শ্রেয়তর দল ছিল, পরিসংখ্যানও সেই সাক্ষ্য দেবে। বল দখলে ইতালির (৪২%) চেয়ে অনেক এগিয়ে ছিল জাপান (৫৮%)। সুযোগও সৃষ্টি করেছে বেশি। জাপানের ৯টি গোলমুখী শটের বিপরীতে ইতালির শট ছিল ৫টি। কিন্তু শেষ পর্যন্ত ফুটবল হলো গোলের খেলা। আর সেখানেই বাজিমাত করেছে ইতালি।

তবে শুরুতে নীল জার্সির আজ্জুরিরা ছিল বিবর্ণ, ছন্নছাড়া। ওয়ান-টাচ ফুটবলে জাপান রীতিমতো বিভীষিকাই ছড়াচ্ছিল ইতালি রক্ষণে। ২১ মিনিটে বিতর্কিত পেনাল্টি থেকে হোন্ডার গোলের পর ৩৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন শিনজি কাগাওয়া। দুই গোল খাওয়ার পর গা ঝাড়া দিয়ে ওঠে ইতালি। ৪১ মিনিটে ব্যবধান কমান ড্যানিয়েলে ডি রসি (২-১)।

ফুটবল-বিধাতাও যেন বেছে নিয়েছিল ইতালিকেই। নইলে ৫০ মিনিটে মায়া ইয়োশিদা নিজেদের জালে অমনভাবে বল জড়িয়ে দেবেন কেন? (২-২) দুই মিনিট পর পেনাল্টি পায় ইতালি। আর সেটি যতটা না ইতালির কল্যাণে বা জাপানের ভুলে, তার চেয়েও বেশি রেফারির বদান্যতায়! পেশাদার ফুটবলে কখনো পেনাল্টি মিস না করা মারিও বালোতেল্লি ভুল করেননি (৩-২)। তবে জাপান হাল ছাড়েনি। ৬৯ মিনিটে শিনজি ওকাজাকির দুর্দান্ত হেডে আবারও সমতা ফেরে ম্যাচে (৩-৩)। কিন্তু ৮৬ মিনিটে সেবাস্তিয়ান জিওভিঙ্কোর গোলে ইতালিই হাসে শেষ হাসি। এএফপি, রয়টার্স, ওয়েবসাইট।

এমন পরাজয়ে নিজেদের দুর্ভাগা ভাবতেই পারে নীল সামুরাইরা। কনফেডারেশনস কাপের সেমিফাইনাল-স্বপ্ন যে শেষ হলো এতেই। অবশ্য যারা গুঁড়িয়ে দিল স্বপ্নসৌধ, পরাজয়ের বেদনা ভুলে সেই স্বদেশিদেরই শুভ কামনা জানিয়েছেন জাকেরনি, ‘আমরা যেহেতু সেমিফাইনালে যাচ্ছি না, তাই আমি আশা করব ইতালিই কাপটা জিতবে