নীলফামারীতে প্রথম আলো ভলিবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রথম আলো ভলিবল লিগে চ্যাম্পিয়ন হয়েছে টেংগনমারী যুব সংঘ। গতকাল নীলফামারী পৌর মাঠে অনুষ্ঠিত ফাইনালে নীলসাগর এগ্রোকে ৩-০ সেটে হারিয়েছে তারা। ফাইনাল শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও সাংসদ আসাদুজ্জামান নূর। গত ২৭ মে শুরু হওয়া ভলিবল লিগের পৃষ্ঠপোষক ছিল প্রথম আলো।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, ‘লাল-সবুজের পতাকা বিশ্বে তুলে ধরেছে আমাদের কৃতী ক্রীড়াবিদেরা। এই কৃতী খেলোয়াড়দের উৎসাহ দিতে পাঁচ বছর ধরে প্রথম আলো তাদের পুরস্কৃত করছে।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক আবদুল মজিদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নীলফামারী-২ আসনের সাংসদ আসাদুজ্জামান নূর, পুলিশ সুপার আলমগীর রহমান প্রমুখ। আসাদুজ্জামান নূর বলেন, প্রথম আলো নীলফামারীবাসীকে উপহারস্বরূপ ক্রিকেট ও ভলিবলে পৃষ্ঠপোষকতা দিয়েছে। এ জন্য তিনি প্রথম আলো সম্পাদককে অভিনন্দন জানান। ভলিবলের আগে নীলফামারীর ক্রিকেটেও পৃষ্ঠপোষকতা করেছে প্রথম আলো। গত ১৮ এপ্রিল শেষ হয়েছে প্রথম আলো ক্রিকেট লিগ।